ঢাকা
খ্রিস্টাব্দ

হেঁটে-সিএনজিতে চড়ে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3944747 জন

  • নিউজটি দেখেছেনঃ 3944747 জন
হেঁটে-সিএনজিতে চড়ে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত
ছবি : সংগৃহীত

স্পিকার শিরীন শারমিনের সঙ্গে দেখা করতে হেঁটে-সিএনজিতে চড়ে জাতীয় সংসদে এসেছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।


বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বিদায়ী সাক্ষাতের কথা ছিল চার্লস হোয়াইটলির।


কিন্তু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।

এ জটে পড়েন ইইউ রাষ্ট্রদূতও। জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে দেখা করতে নিজের অফিসিয়াল গাড়িতে চড়েই রওনা হয়েছিলেন হোয়াইটলি। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর যানজটের কারণে সেটি ছেড়ে দেন। এরপর কিছুক্ষণ হেঁটে, এরপর সিএনজি অটোরিকশায় চরে তিনি জাতীয় সংসদ ভবনে পৌঁছান।


ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, এক সহকর্মীকে নিয়ে তিনি হাঁটছেন। ওই সহকর্মীকে রাস্তার ডিভাইডারের ওপর দিয়েও হাঁটতে দেখা যায়। এরপর একটি সিএনজি ঠিক করে সেটিতে চড়তে দেখা যায় তাদের।


ওই পোস্টে ক্যাপশনও লেখেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি লিখেছেন- প্রতিবাদের কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ