ঢাকা
খ্রিস্টাব্দ

১২ ক্যাটাগরির কর্মী নেবে ওমান: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3943090 জন

  • নিউজটি দেখেছেনঃ 3943090 জন
১২ ক্যাটাগরির কর্মী নেবে ওমান: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২ ক্যাটাগরিতে ওমান সরকার শ্রমবাজার উন্মুক্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 


মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি। 


রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসকসহ ১২ ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিবো। বাংলাদেশ থেকে চিকিৎসক না নেওয়ার তথ্য ছড়িয়েছে এটি সামাজিক মাধ্যমের গুজব।  এই তথ্যটি পুরোপুরি ভুয়া একটি তথ্য। আমরা এ ধরনের কোনো তথ্যই জানাই নেই।’


এর আগে বৈঠক শেষে সাংবাদিকদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘ওমান সরকার চিকিত্সক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে। দেশটিতে অবৈধ ৯৬ হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে সরকার। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান।’


তিনি আরো বলেন, ‘এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা চাই, আমাদের একটি টিটিসিতে ওমানের চাহিদামত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে।


ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।’

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ