ঢাকা
খ্রিস্টাব্দ

শান্তিমিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5191322 জন

  • নিউজটি দেখেছেনঃ 5191322 জন
শান্তিমিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ
ছবি : সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্য ঢাকা ত্যাগ করেছেন। এ দায়িত্ব পালনের জন্য বিশেষ বিমানে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে আজ সোমবার (২৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।


মিশনগামী সদস্যগণ ব্যানএফপিইউ-১ এর ১৬তম রোটেশনের সদস্যদের প্রতিস্থাপন করবেন। বাংলাদেশ পুলিশের এ ফরমড্ পুলিশ ইউনিটির কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমি।


পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশন শাখার কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।


বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ বিগত ৩৫ বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষায় নিয়োজিত থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ