ঢাকা
খ্রিস্টাব্দ

সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার হজযাত্রী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4035411 জন

  • নিউজটি দেখেছেনঃ 4035411 জন
সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার হজযাত্রী
ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ৫৫৯ বাংলাদেশি হজযাত্রী। মোট ২০১টি ফ্লাইটে তাঁরা দেশটির মক্কা ও মদিনায় পৌঁছেন।  আজ মঙ্গলবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 


বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২৯৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ২৬২ জন। এদিকে সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন মক্কায় এবং তিনজন মদিনায় মারা যান। সর্বশেষ গত ১০ জুন মো. গোলাম কুদ্দুস নামে একজন মারা যান। তাঁর বাড়ি রংপুরের তারাগঞ্জে।

 

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

গত ৯ মে থেকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়।


আগামীকাল বুধবার (১০ জুন) পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

সৌদি আরবে আগামী ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং পরদিন ১৬ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ