News Link: https://www.dailylalsobujbd.com/news/3gX
দুনিয়ার মজদুর এক হও এক হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবগঠিত উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) দুপুরে নাগরপুর বাস টার্মিনাল প্রাঙ্গনে নবগঠিত নাগরপুর উপ-কমিটির এ অনুষ্ঠানে আয়োজন করে।
টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো, নজরুল ইসলামসহ নাগরপুর ও টাঙ্গাইলের সকল শ্রমিকগন উপস্থিত ছিলেন ।
নাগরপুর উপজেলা শাখার উপ-কমিটির ঘোষণা করেন টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লাভলু নবগঠিত কমিটির সভাপতি মো. ফিরোজ হোসেন ও সাধারন সম্পাদক মো. শরিফ সিকদার, যুগ্ন সম্পাদক মো ঠান্ডু শেখসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনসহ পরিচিতি সভা করেন।