News Link: https://www.dailylalsobujbd.com/news/3ia
সকাল থেকে অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ—সব বয়সী ভোটারদের অংশগ্রহণে বিভিন্ন কেন্দ্রে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা যায় ভোটারদের।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু অনিয়মের অভিযোগ উঠলেও সামগ্রিকভাবে পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।
বহুলপ্রতীক্ষিত এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
ভোটগ্রহণ শেষে এখন শুরু হয়েছে গণনার প্রক্রিয়া। বিভিন্ন কেন্দ্রে ব্যালট গণনা চলছে। কে পরবেন বিজয়ের মালা—তা জানতে এখন সবার চোখ ফলাফল ঘোষণার দিকে।