News Link: https://www.dailylalsobujbd.com/news/3iL
বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন সময় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে জব্দকৃত এবং মালিকবিহীন অবস্থায় পাওয়া এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৩ হাজার ৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ হাজার ৯৭ বোতল ফেন্সিডিল, ৭৬৫ বোতল বিয়ার, ৩০৬ ক্যান মাদকজাত পানীয়, ২৩০ কেজি গাঁজা, ১ লাখ ২২ হাজার ৭০৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কোটা মাদক এবং ১ লিটার বাংলা মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্য একটি ভয়াবহ অপশক্তি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
এ সময় ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমানসহ প্রশাসন, র্যাব, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বিজিবির এ ধরনের কার্যক্রম মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।