ঢাকা
খ্রিস্টাব্দ

রাঙ্গামাটির লংগদুতে দুর্ণীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে মতবিনিময় সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ২.১১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ২.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2549665 জন

  • নিউজটি দেখেছেনঃ 2549665 জন
রাঙ্গামাটির লংগদুতে দুর্ণীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে মতবিনিময় সভা

দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করনীয় শীর্ষক মতবিনিময় সভা ২১ অক্টোবর সকাল ১১ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্ণীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলার আয়োজনে ও দুর্ণীতি দমন কমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভাটি লংগদু উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা ফোরকান আহমেদের সভাপতিত্বে ও মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওমর ফারুক, দুর্ণীতি দমন কমিশন, রাঙ্গামাটি ও মোঃ রাজু আহমেদ সভাপতি, দূর্ণীতি প্রতিরোধ কমিটি, রাঙ্গামটি পার্বত্য জেলা।


এছাড়াও আলোচনা করেন লংগদু উপজেলা কৃষি অফিসার ওয়াসিফুর রহমান,  লংগদু সরকারী মডেল কলেজের বাংলা প্রভাষক খন্দকার হাসান আলী, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আমিনুর রশিদ, 


প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, লংগদু  প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুন, সেক্রেটারি মোঃ আ ছাত্র সংঘের সদস্য  ও বায়তুশশরফ মাদ্রাসার ছাত্র বায়তুশশরফ মাদ্রাসার ছাত্র মোহাম্মাফ মারুফ, লংগদু মডেল কলেজের  ছাত্র  নেহেরুল আলম।


এই সময় প্রধান অতিথি জাহাঙ্গীর হোসাইন বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সাংবাদিক সমাজের ভূমিকা অপরিহার্য। দুর্নীতি প্রতিরোধে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব দিয়ে গ্র নবীনগর উপজেলা কমিটি করার উপর গুরুত্বারোপ করেন। একজন গ্রীন ফোর্স সদস্যই পারবে নবীনগরকে দুর্নীতি মুক্ত করতে।


নির্বাচন আসলে অনেকেই এমপি হতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই কিন্তু দুর্নীতিমুক্ত করতে কোন ভূমিকায় তারা রাখতে পারে না। একজন শিক্ষিত নাগরিকই পারে সমাজ থেকে দুর্নীতি উপরে ফেলতে। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠনে সততা সংঘের সদস্য হয়ে ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন। সেই সাথে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ২.১১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ২.১১ পূর্বাহ্ন