ঢাকা
খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত, আহত- ২০

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২.৪৪ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২.৪৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2849995 জন

  • নিউজটি দেখেছেনঃ 2849995 জন
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত, আহত- ২০


চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জনের মতো । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। গুরুতর আহত ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।


রোববার ১৬ নভেম্বর, সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌরসভার পন্থছিলা জোড়াবটতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে একই দিকের একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ ঘটে। সেসময় যাত্রী বাহী বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে সংকটজনক অবস্থায় ৮ জনকে চমেক হাসাতালে পাঠানো হয়। নিহত সবাই বাসযাত্রী বলে পুলিশ জানায়। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২.৪৪ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২.৪৪ পূর্বাহ্ন