ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে গাড়িসহ ৪৬২ পিস এলপিজি খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার

ডাকাতির ঘটনায় লুট হওয়া ১৩ লাখ টাকার সিলিন্ডার উদ্ধার, সাভার-আশুলিয়ায় পুলিশের অভিযান
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৬.০৫ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৬.০৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1694100 জন

  • নিউজটি দেখেছেনঃ 1694100 জন
শিবচরে গাড়িসহ ৪৬২ পিস এলপিজি খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় গাড়িসহ ৪৬২ পিস খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। উদ্ধারকৃত সিলিন্ডারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের।


বাদী ও থানা সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ট্রাকচালক আসলাম খান ও তার সহকারী রিফাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৪৬২ পিস খালি এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রাকযোগে যাত্রা করছিলেন। পথিমধ্যে মাদারীপুর জেলার শিবচর থানাধীন দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় ঢাকা থেকে ভাঙ্গাগামী এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ও সূর্যনগর ব্রিজের মধ্যবর্তী স্থানে ৭–৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি পিকআপ গাড়ি দিয়ে ট্রাকটির গতিরোধ করে।


ট্রাক থামানো হলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ট্রাকচালক ও হেল্পারকে কুপিয়ে মারাত্মক আহত করে জোরপূর্বক নিজেদের গাড়িতে তুলে নেয়। পরে ডাকাত দল ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে মোবাইল ফোন, ৪৬২ পিস খালি এলপিজি সিলিন্ডারসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।


এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্ণয়ে কাজ শুরু করে।


পরবর্তীতে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের এক সদস্য আতিক (পিতা—জলিল, সাং—গকুলনগর, আশুলিয়া, ঢাকা) এর বাড়ি শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিক পরিবারসহ পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার বাসার তালা ভেঙে তল্লাশি চালিয়ে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ৫০টি সিলিন্ডার দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়।


পুলিশ জানায়, ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, “মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৬.০৫ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৬.০৮ অপরাহ্ন