ঢাকা
খ্রিস্টাব্দ

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৩.৩৮ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৩.৩৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1640697 জন

  • নিউজটি দেখেছেনঃ 1640697 জন
শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার জিয়ারত ও মোনাজাত করেন। এরপর সেখানকার মসজিদে এশার নামাজ আদায় করেন।


এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টা ১০ মিনিটের দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


সফরসূচি অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।


বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৩.৩৮ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৩.৩৮ পূর্বাহ্ন