ঢাকা
খ্রিস্টাব্দ

তদবিরে বিরক্ত আসিফ মাহমুদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5167520 জন

  • নিউজটি দেখেছেনঃ 5167520 জন
তদবিরে বিরক্ত আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

তদবিরের ঘটনায় এবার বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ নিয়ে রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।


ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না।’ 


‘এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তারমধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে।


আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের উর্দ্ধে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরী করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।’ 

তিনি আরো লিখেছেন, ‘দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান। সংস্কারের কমিশন গুলোকে সহযোগিতা করুন।



আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কিভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন