ঢাকা
খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই: সংস্কার কমিশন প্রধান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৬.০৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৬.০৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2580132 জন

  • নিউজটি দেখেছেনঃ 2580132 জন
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই: সংস্কার কমিশন প্রধান
ছবি- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোন রকম বাধা দেয়া হচ্ছে না কিংবা কোন রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 

বদিউল আলম মজুমদার আরও বলেন, সব দলের অংশগ্রহণের মধ্যদিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হউক, সেই সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন। তিনি বলেন, নির্বাচনে অযোগ্য না হলে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। সংস্কার কমিশন চায় সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হউক, এমন প্রত্যাশাই করেন তারা। 

এ সময় তিনি আরো বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন। যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। সব রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।

এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা-মহানগর সুজনের সভাপতি, বিভাগীয় সমন্বয়কসহ সুজনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৬.০৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৬.০৯ অপরাহ্ন