ঢাকা
খ্রিস্টাব্দ

লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক নির্বাচন ও এজিএম অনুষ্ঠিত

সভাপতি সেলিম হোসাইন, সম্পাদক রায়হান উদ্দিন চৌধুরী টিটু
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লন্ডন সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২.২৫ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২.২৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 722236 জন

  • নিউজটি দেখেছেনঃ 722236 জন
লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক নির্বাচন ও এজিএম অনুষ্ঠিত
ছবিঃ নির্বাচিত সভাপতি সেলিম হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন চৌধুরী টিটু।


লন্ডনে প্রবাসী সীতাকুণ্ডবাসীদের সংগঠন সীতাকুণ্ড সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ নির্বাচন ও সভা অনুষ্ঠিত হয়।


২০২৬–২০২৮ মেয়াদের জন্য অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সেলিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রায়হান উদ্দিন চৌধুরী টিটু নির্বাচিত হন। একই সঙ্গে মোঃ মাসুম সামজাতকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।


নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন তিন সদস্যের একটি কমিশন। কমিশনের সদস্যরা হলেন—ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক ভূঁইয়া এবং কবি ও লেখক মিলটন রহমান। উপস্থিত সদস্যরা একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অনুষ্ঠানের প্রথম পর্বে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সভাপতি সাইদুর রহমান মঞ্জু এবং কোষাধ্যক্ষ মুক্তার হোসেন মানিক। প্রতিবেদনে সংগঠনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়।


অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সীতাকুণ্ডবাসীরা অংশগ্রহণ করেন। নির্বাচনোত্তর পর্বে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনারবৃন্দ, সংগঠনের উপদেষ্টা নাজিম উদ্দিন, বার্কিং ও ডেগেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলর ফিরোজ গনি, আলিম উল্লাহ রাহাত, আসিফ ইফতেকার মুন্না, সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বদিউল আলম, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফয়সাল কবির নিক্সন, ডা. জামাল উদ্দিন, সেলিম রেজা বাশার, সাহাবুদ্দিনসহ আরও অনেকে।


বক্তারা সীতাকুণ্ড সমিতি ইউকে’র ভবিষ্যৎ কার্যক্রমে নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং প্রবাসে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করার আহ্বান জানান।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লন্ডন সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২.২৫ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২.২৫ পূর্বাহ্ন