ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গ্রেফতার সাদপন্থী গ্রুপের নেতা জিয়া বিন কাসেম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০.৫৮ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২.৫৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4511509 জন

  • নিউজটি দেখেছেনঃ 4511509 জন
চট্টগ্রামে গ্রেফতার সাদপন্থী গ্রুপের নেতা জিয়া বিন কাসেম
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হওয়ার ঘটনার মামলার এক আসামীকে গ্রেফতার করেছেন চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশ। গ্রেফতার হওয়া জিয়া বিন কাসেম তাবলিগ জামাতের সাদপন্থী গ্রুপের নেতা বলে পুলিশ পুলিশ জানিয়েছে। শনিবার ভোরে নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ বলেন, জিয়া বিন কাসেমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রয়েছে।  আজ শনিবার ভোরে তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার  সময় গাজীপুরের টংগী পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। গ্রেফতারের পরপর তাকে গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় সাদ কান্ধলভী অনুসারীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামে এক ব্যক্তি। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকশ জনকে আসামি করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০.৫৮ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২.৫৯ পূর্বাহ্ন