ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3255158 জন

  • নিউজটি দেখেছেনঃ 3255158 জন
চট্টগ্রামে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার প্রায় ২১ বছর আগের একটি অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক হলেন—কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাসেল্লা তারা মিয়া বাড়ির মৃত বেনু মিয়ার ছেলে সেন্টু মিয়া। বর্তমানে তিনি পলাতক। মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।  


মামলার নথি সূত্রে জানা গেছে, পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেইট চেকপোস্ট থেকে ২০০৪ সালে ১৪ সেপ্টেম্বর সেন্টু মিয়ার হেফাজত থেকে একটি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা করে। 


মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দিলে ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অস্ত্র মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে সেন্টু মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে সাজা চলবে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন