ঢাকা
খ্রিস্টাব্দ

হাইকোর্টে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্লিপ গ্রহণের ডিজিটাল সেবা চালু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১০.১৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১০.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2450257 জন

  • নিউজটি দেখেছেনঃ 2450257 জন
হাইকোর্টে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্লিপ গ্রহণের ডিজিটাল সেবা চালু
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফাইল ছবি, বাসস

হাইকোর্টের একটি বেঞ্চে প্রতি রোববার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল স্লিপ গ্রহণ করা হবে।


বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম সমন্বয় গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের (কোর্ট নম্বর-৩২ বিজয়-৭১ ভবন) সহকারী বেঞ্চ অফিসার মো. মনিরুজ্জামান জানান, মোবাইল নম্বর-০১৭৩১৮৪০৩১১ (হোয়াটসঅ্যাপে) স্ক্যান করে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপরোক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ স্ক্যান করে পাঠাতে হবে। আইনজীবীদের সুবিধার্থে কোর্ট চলাকালীন সময় এ সুযোগ থাকছে।


এ সংক্রান্ত বিশেষ নোটিশে বলা হয়েছে, কোর্টে কোনো প্রকার স্লিপ গ্রহণ করা হবে না। প্রতি রোববার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল স্লিপ গ্রহণ করা হবে। মেনশন স্লিপে বিজ্ঞ এডভোকেটদের আইডি নম্বরসহ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আইনজীবীরা বলেছেন, এটি একটি চমৎকার উদ্যোগ।


বেঞ্চের কার্যক্রম শুরু হলে মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ দেওয়ার জন্য আইনজীবীরা পর্যায়ক্রমে আদালতে মেনশন করে থাকেন। নতুন এ সিষ্টেম বা পদ্ধতি চালু একটা ইতিবাচক ও আধুনিক উদ্যোগ। এতে আদালতের সময় বাঁচবে এবং মামলা শুনানি ও নিষ্পত্তি বাড়বে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১০.১৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১০.১৬ অপরাহ্ন