ঢাকা
খ্রিস্টাব্দ

‘আদিবাসী’ গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদ

এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা, সাংবাদিকসহ আহত ৯

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4468319 জন

  • নিউজটি দেখেছেনঃ 4468319 জন
এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা, সাংবাদিকসহ আহত ৯

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। আহতরা হলেন- ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭) ও ডিবিসি'র সাংবাদিক জুয়েল মার্ক (৩৫)।


শান্তিময় চাকমা বলেন, পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ পুনরায় লিখনের দাবিতে আদিবাসী ছাত্র-জনতা মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সাবরেন্টি নামের সংগঠনের অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।


এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ