ঢাকা
খ্রিস্টাব্দ

নাগরপুরে দেলদুয়ার উপজেলা বিএনপির মতবিনিময় সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল)
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ৩.০১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ৩.০১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 630550 জন

  • নিউজটি দেখেছেনঃ 630550 জন
নাগরপুরে দেলদুয়ার উপজেলা বিএনপির মতবিনিময় সভা
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপির নির্বাচনী প্রচার প্রচারনাকে ত্বরান্বিত করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে টাংগাইল ৬ (নাগরপুর - দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নিজ বাস ভবনে দেলদুয়ার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেলদুয়ার উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল  আজিজ চান খা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাংগাইল ৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।

এসময় আরো বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ মিয়া, যুবদলের আহŸায়ক অপু তালুকদার  শিবলুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক। মত বিনিময় সভায় দেলদুয়ার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তি নয় দলকে প্রধান্য দিন। দলকে ভালবেসে থাকলে সব ধরনের দ্বিধা দ্ব›দ্ব ভুলে ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে কাজ করার আওবান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল)
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ৩.০১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ৩.০১ পূর্বাহ্ন