ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হলো পাহাড়ের এক একর জায়গা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১১.৪৪ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১১.৪৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2421183 জন

  • নিউজটি দেখেছেনঃ 2421183 জন
চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত  হলো পাহাড়ের এক একর জায়গা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরে অবৈধভাবে দখল করে রাখা পাহাড়ের এক একর জায়গা উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে আকবরশাহ থানাধীন উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।


এসময় সাতটি স্থায়ী বসতি ও ছোটবড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান। 


তিনি বলেন, অভিযানে ৭টি স্থায়ী বসতিসহ ছোটবড় অন্যান্য স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। পাহাড় কেটে অবৈধভাবে এসব বসতি ও অন্যান্য স্থাপনা তৈরির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে চট্টগ্রাম জেলার পাহাড়, টিলা, নদী, খাল ইত্যাদির অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১১.৪৪ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১১.৪৪ অপরাহ্ন