ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৫.৩৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৫.৩৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1482593 জন

  • নিউজটি দেখেছেনঃ 1482593 জন
মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
- ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহতদের ছবি।


চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার পশ্চিমপার্শ্বে এই ঘটনা ঘটে।


আহতরা হলেন- মিরসরাই কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আল নোমান। আহত অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তির খবর পাওয়া গেছে।


খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী মিরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মহাসড়কে মিছিল বের করলে, মিছিলটি মিরসরাই থানার পশ্চিম পার্শ্বে পৌঁছালে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করার কথা জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৫.৩৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৫.৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ