ঢাকা
খ্রিস্টাব্দ

তাঁতীবাজারের পূজামণ্ডপ এলাকায় হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

👮অনলাইন ডেস্ক ।
নিউজটি দেখেছেনঃ 6672740 জন
  • নিউজটি দেখেছেনঃ 6672740 জন
তাঁতীবাজারের পূজামণ্ডপ এলাকায় হামলা ও ছিনতাইয়ের ঘটনায়  তিনজনকে আটক
সংগৃহীত ছবি।

এছাড়া ছিনতাইকালে ছুরিকাঘাতে আহত ৫ জনকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।


ক্ষুদে বার্তায় বলা হয়, শুক্রবার রাত ৮ টার সময় রাজধানীর তাঁতীবাজার এলাকার ১৭ নং পূজামণ্ডপের পেছনে একদল ছিনতাইকারী মণ্ডপে আসা এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা চাকু দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে কারো হাতে, কারো গলায়, কারো বুকে আঘাত লাগে। পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে।


আটককৃতদের কাছ থেকে একটি চাকু ও একটি চেইন এবং ঘটনাস্থল হতে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের সহায়তায় আহতদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ক্ষুদে বার্তায় জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

👮অনলাইন ডেস্ক ।

আপডেট :
সর্বশেষ সংবাদ