ঢাকা
খ্রিস্টাব্দ

আন্দোলনে পুলিশের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে : ডিএমপি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 3032103 জন
  • নিউজটি দেখেছেনঃ 3032103 জন
আন্দোলনে পুলিশের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে :  ডিএমপি
ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে চলমান আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান। গত শনিবার (১২ অক্টোবর) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "৫ আগস্টের আগে আন্দোলন সংক্রান্ত মামলা ঊর্ধ্বতনের নির্দেশে ক্লোজ করা হয়েছে, তবে হত্যার ঘটনায় মামলা এখনও রুজু হচ্ছে।"


রমনা বিভাগের ডিসি উল্লেখ করেন, গত মাসে এই বিভাগে ১৩৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "এই তালিকায় যুবলীগ ও আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরাও রয়েছেন, এমনকি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতিও ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়েছেন।"


সরোয়ার জাহান আরও জানান, "পলিটিক্যাল আইডেন্টিটি এখানে মুখ্য নয়; যারা অপরাধ করেছে, তারা আমাদের দৃষ্টিতে অপরাধী।" অস্ত্র ও মাদক উদ্ধারে চলমান অভিযানের কথাও উল্লেখ করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ