ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা: ১ জন গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।
নিউজটি দেখেছেনঃ 6650868 জন
  • নিউজটি দেখেছেনঃ 6650868 জন
মিরসরাইয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা: ১ জন গ্রেফতার
ছবি-জোরারগঞ্জ থানা থেকে প্রাপ্ত।

মিরসরাইয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মাঈন উদ্দিন লিটন মামলা দায়ের করেছেন।



রবিবার (২০ অক্টোবর) দুপুরে অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং তাঁর ছেলে মাহবুব উর রহমান রুহেলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা (নং-১৩) দায়ের করা হয়।



মামলায় ২৬ নম্বর আসামী বারইয়ারহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র নিজাম উদ্দিন কমিশনারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বারইয়ারহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।



মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ অক্টোবর ২০২৩ ইং: বিএনপির কেন্দ্রীয় নেতাদের একটি বহর চট্টগ্রামে যাওয়ার পথে বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যেখানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০০-১৫০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম ‍সিফাতুল মাজদার জানান, একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা মামলার আসামী। আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য তাকে আদালতে প্রেরন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।

আপডেট :
সর্বশেষ সংবাদ