ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

জোরারগঞ্জে পুলিশের অভিযানে ২টি তক্ষকসহ গ্রেপ্তার ২

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৩.১৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৩.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 610650 জন

  • নিউজটি দেখেছেনঃ 610650 জন
জোরারগঞ্জে পুলিশের অভিযানে ২টি তক্ষকসহ গ্রেপ্তার ২
ছবিঃ জোরারগঞ্জ থানা পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার।


চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে দুটি বিরল প্রজাতির তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) ভোরে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এস আলম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চট্টগ্রাম উত্তর বনবিভাগের ধূমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির সহযোগী স্টেশন কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সমন্বয়ে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এস আলম বাসস্ট্যান্ডের সামনে থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় জীবিত ২টি তক্ষক।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন— খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গুচ্ছবিল এলাকার মোঃ মামুন হোসেন প্রকাশ ইমন (৩৭) এবং একই এলাকার গবমারা গ্রামের বাসিন্দা ঞোলাপ্রু মারমা (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত তক্ষক দুটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এনে আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৩.১৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৩.১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ