ঢাকা
খ্রিস্টাব্দ

সিভাসুতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৯.০৬ শতাংশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম।।
নিউজটি দেখেছেনঃ 3775252 জন
  • নিউজটি দেখেছেনঃ 3775252 জন
সিভাসুতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৯.০৬ শতাংশ
সিবাসুতে কৃষি বিজ্ঞান বিষয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন -ছবি।

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার সর্বমোট ৭৫,০১৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১,৮১১ জন ভর্তিচ্ছু। উপস্থিতির হার ছিল ৬৯.০৬ শতাংশ। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১১টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সর্বমোট আসন রয়েছে ৩,৭১৮ টি। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩০ অক্টোবর ২০২৪ খ্রি. এবং সশরীরে ভর্তি প্রক্রিয়া চলবে ০৯-১২ ডিসেম্বর ২০২৪ খ্রি.পর্যন্ত।


সিভাসু’র উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরীক্ষা কার্যক্রম স্ষ্ঠুুভাবে সম্পাদনে সহযোগিতার জন্য উপাচার্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান।


পরিদর্শনকালে উপাচার্যের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।


কৃষিগুচ্ছে থাকা ০৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-১১১৬), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৩৫), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৬৯৮), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৪৮), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-২৭০), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৩১), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-১৫০), হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৯০) ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৮০)।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম।।

আপডেট :
সর্বশেষ সংবাদ