ঢাকা
খ্রিস্টাব্দ

লুডু খেলারত অবস্থায় ট্রেনে কাঁটা পড়ে ৪ জনের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মিজানুর রহমান মিলন, লালমনিরহাট সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 6471477 জন
  • নিউজটি দেখেছেনঃ 6471477 জন
লুডু খেলারত অবস্থায় ট্রেনে কাঁটা পড়ে ৪ জনের মৃত্যু


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন  বাউরা আলাউদ্দিন নগর এলাকায় ট্রেনে কাঁটা পড়ে একসাথে চারজনের মৃত্যু হয়েছে।সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফাঁড়ি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।


নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের ওপর বসে লুডু খেলছিলেন চারজন। এসময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।


এবিষয়ে কথা হলে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেল লাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারণে লাইনের ওপর বসেছিল তা তদন্ত করে বলা যাবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মিজানুর রহমান মিলন, লালমনিরহাট সংবাদদাতা ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ