ঢাকা
খ্রিস্টাব্দ

রুমিন ফারহানা এমপিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা, প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২.০৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২.০৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1861398 জন

  • নিউজটি দেখেছেনঃ 1861398 জন
রুমিন ফারহানা এমপিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা, প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তপ্ত পরিস্থিতির কারণে তিনি স্থানীয় শহীদ মিনারে ফুল অর্পণ না করেই সেখান থেকে চলে আসতে বাধ্য হন।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রুমিন ফারহানার সমর্থকদের অভিযোগ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করে এবং এক পর্যায়ে তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি শহীদ মিনার ত্যাগ করেন।

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের কাছে রুমিন ফারহানা অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে। পরাজয়ের প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটানো হয়েছে। বিএনপি যদি এখনই মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, এর পরিণাম ভয়াবহ হবে।” তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থাও গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন তিনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। উত্তেজনা প্রশমনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২.০৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২.০৯ অপরাহ্ন