ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশ, ছাত্রদল ও শিবির নিয়ে আসিফ নজরুলের শঙ্কার প্রকাশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১০ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3133198 জন

  • নিউজটি দেখেছেনঃ 3133198 জন
পুলিশ, ছাত্রদল ও শিবির নিয়ে আসিফ নজরুলের শঙ্কার প্রকাশ

‘আওয়ামী আমলে লীগের সঙ্গে অন্য যেকোনো দল-পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ-প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত। ফলে খুব দ্রুতই অপর পক্ষ রণে ভঙ্গ দিত। নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারের ভয় লাগে, আতঙ্ক লাগে—সবচেয়ে বেশি হতাশ লাগে।’


গতকাল বুধবার   (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আরাফাতুল ওসমানীর একটি পোস্ট হুবুহু তুলে ধরেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওই পোস্টে আরো উল্লেখ করা হয়, ‘বর্তমানে পুলিশ-প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম নেই আপাতত, ডেডিকেটেড মারমুখী কর্মীসংখ্যা কাছাকাছি পরিমাণের, সব মিলিয়ে ছাত্রদল-ছাত্রশিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না। উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়ত, ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার।’ অত্যন্ত হতাশ লাগে এসব দেখে। ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে, জেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না, যেকোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময়। কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারের ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশ লাগে।


এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমার ভাইই, ৬ মাস আগেও একসঙ্গে টিয়ারগ্যাস রাবারবুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছু হতেই পারে না। পোস্টে আরো বলা হয়, ‘ছাত্রদল ও ছাত্রশিবির যেভাবে নিজ নিজ অফিশিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি-ধামকি দিচ্ছে, এটা খুব খারাপ ভবিষ্যৎই ইঙ্গিত করছে সামনে। আমার মনে হয়, এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য। আল্লাহ সবাইকে হিফাজত করুক, সঠিক জ্ঞান-বুঝ দিক, আমিন।’ 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১০ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ