ঢাকা
খ্রিস্টাব্দ

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5267994 জন

  • নিউজটি দেখেছেনঃ 5267994 জন
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ছবি : সংগৃহীত

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টায় নৌকডুবিতে চার অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। ফ্রান্সের কোস্টগার্ড এমনটি জানিয়েছে। খবর বিবিসির।  

রাতে নৌ বাহিনীর একটি টহল নৌকা জানায়, অভিবাসনপ্রত্যাশীরা ফ্রান্সের উত্তর দিকে বোলোগনে-সুর-মের উপকূলের কাছে সাগরে পড়ে গিয়েছেন।  


চারজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের রক্ষা করা যায়নি। ৬৩ জনকে উদ্ধার করা গিয়েছিল। এ উদ্ধারচেষ্টায় একটি হেলিকপ্টার এবং মাছ ধরার জাহাজ সহযোগিতা করে।  


যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ ঘটনাকে সত্যিকার অর্থেই ভয়ংকর বলে বর্ণনা করেছেন।  


কোস্ট গার্ড বলছে, তাদের নৌকার একটি অংশ চুপসে গেলে বেশ কয়েকজন সাগরে পড়ে যান।  


স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে প্রাথমিক সতর্কতা তোলা হয়। হেলিকপ্টারটি ৩০ মিনিট পর এসে দেখতে পায়, বেশ কয়েকজন পানিতে ভাসছেন। বাকিরা ক্ষতিগ্রস্ত রাবারের নৌকা আঁকড়ে ভাসছিলেন।  


মাছ ধরার জাহাজ এসে ১৪ জনকে উদ্ধার করে আর ৪৯ জনকে উদ্ধার করে ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ। কোস্টগার্ড এমনটি বলেছে।  


এটি বলছে, নৌকায় থাকা সবাইকে বোলোগনে সৈকতে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।  


যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সোম ও মঙ্গলবার ৪৮৪ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।  


১৮ জুন ১৫টি ছোট নৌকায় করে ৮৮২ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা এ বছরের নতুন একটি রেকর্ড। এ সংখ্যা ২০২২  সালের অক্টোবরের পর থেকে এক দিনে সর্বোচ্চ।  


চলতি বছর এ পর্যন্ত ১৩ হাজার লোক চ্যানেল পাড়ি দিয়েছেন।  


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন