ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুর

শিবচরে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
শনিবার, ১৭ মে ২০২৫, ১.৩১ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৭ মে ২০২৫, ১.৩১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5611473 জন

  • নিউজটি দেখেছেনঃ 5611473 জন
শিবচরে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু
- ছবি সংবাদদাতা প্রেরিত।


মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ে লোকটির শরীর ৪ টুকরো হয়ে যায়। শনিবার (১৭ মে ) সকাল ৯:৩০ টার দিকে  শিবচর উপজেলার শিকদার কান্দি নামক স্থানে পদ্মা রেলস্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তার নাম-পরিচয় জানা যায়নি।


স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী জাহানারা এক্সপ্রেস নামের একটি ট্রেনের নিচে কাটা পড়ে ৫০ বছর বয়সের  এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু হয়। এতে শরীর ৪ টুকরো হয়ে যায়। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।


বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর বলেন, আমরা খবর পেয়েছি।ঘটনাস্থলে আমরা টিমসহ অবস্থান করছি। বিভিন্নভাবে তার পরিচয় সনাক্তের চেষ্টা করছি। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
শনিবার, ১৭ মে ২০২৫, ১.৩১ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৭ মে ২০২৫, ১.৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ