ঢাকা
খ্রিস্টাব্দ

আইনি জটিলতা

হামের টিকা নিয়ে অভিযোগের ঝড়, ইউনূসসহ উপদেষ্টাদের ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 195635 জন

  • নিউজটি দেখেছেনঃ 195635 জন
হামের টিকা নিয়ে অভিযোগের ঝড়, ইউনূসসহ উপদেষ্টাদের ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি
গ্রাফিকঃ দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


হামের টিকাদান ব্যবস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেয়াকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ আখ্যায়িত করে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তার সব বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্ত চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম। নোটিশে উল্লিখিত ব্যক্তিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়।


গতকাল সোমবার এ নোটিশ দেয়া হয়। নোটিশের বিষয়ে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, সারা দেশে অকস্মাৎ বিলুপ্তপ্রাপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তাই হামের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে ব্যক্তিগত খাতের হাতে তুলে দেয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে।


সেই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন শুভ্র, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত সহকারীদের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।


নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের নোটিশের ‘প্রাপক’ করা হয়েছে।


নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিষযে ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ