ঢাকা
খ্রিস্টাব্দ

ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ২.০৭ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২৩ মে ২০২৫, ২.০৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4107835 জন

  • নিউজটি দেখেছেনঃ 4107835 জন
ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে উত্তর নীলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবিএম ফখরুজ্জামান সহ কমিটি বাতিলের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।


এসময় বক্তব্য রাখেন, মোঃ মোশারফ, জিয়াউল হক, আমিনুল হক, ইমদাদ ইসলাম, এমিলি বেগম প্রমুখ।


বক্তারা বলেন, অবিলম্বে  কমিটি বাতিল করে যারা নিয়মিত বিদ্যালয় মনিটরিং করতে পারবে তাদের ভিতর থেকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করতে হবে।


বক্তারা আরও বলেন,  উল্লেখ্য উক্ত বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষকদের ভিতর গ্রুপিং ও কমিটি নিয়ে বিরোধ লেগেই থাকে। আমরা এর স্থায়ী সমাধান চাই। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ২.০৭ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২৩ মে ২০২৫, ২.০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ