ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কর্মবিরতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১.০৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2747089 জন

  • নিউজটি দেখেছেনঃ 2747089 জন
পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কর্মবিরতি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।


মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন করতে দেখা গেছে। তবে কিছু কিছু স্কুলে দেখা গেছে, শিক্ষকরা পাঠদান করছেন।


শিক্ষকরা বলছেন, তারা তাদের যৌক্তিক দাবিতে পাঠদান থেকে বিরত থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন।


এদিকে শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।


শিক্ষকদের দাবি কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদন্নোতিসহ দ্রুত পদন্নোতি করতে হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১.০৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১.০৪ অপরাহ্ন