ঢাকা
খ্রিস্টাব্দ

ওআইসি সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সৌদি আরবে | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১১.০৫ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১১.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2291216 জন

  • নিউজটি দেখেছেনঃ 2291216 জন
ওআইসি সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আয়োজনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আবে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ৭ মার্চ শুক্রবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা। আর ৬ মার্চ জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তৌহিদ হোসেনের।


বৈঠকে বাংলাদেশের অবস্থান কী হবে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান সবসময় ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশে ক্ষমতায় যারাই থাকুক ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে থাকে। অন্তর্র্বতী সরকারও ফিলিস্তিনকে অব্যাহত সমর্থন দিচ্ছে। বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করার কথা রয়েছে। ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সৌদি আরবে | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১১.০৫ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১১.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ