ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্পের স্বপ্নভঙ্গ

শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হল ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনে ভূমিকার স্বীকৃতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ৪.২৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ৪.২৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1187434 জন

  • নিউজটি দেখেছেনঃ 1187434 জন
শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হল ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো
৥ শান্তিতে নোবেল পুরস্কার- ২০২৫। গ্রাফিক: দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


'শান্তিতে নোবেল পুরস্কার- ২০২৫' জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় নরওয়েভিত্তিক নোবেল কমিটি তার নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

চলতি বছর নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নামও আলোচনায় ছিল। তিনি নিজেও পুরস্কারটি পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। 

গতকাল ট্রাম্প ওবামা সম্পর্কে তীব্র সমালোচনা করে বলেন, ‘ওবামা নোবেল পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না কেন। ওবামা আমাদের দেশ ধ্বংস করেছে।’ ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন এবং সে কারণে নোবেল পাওয়ার দাবি রয়েছে— তবে নোবেল কমিটির ফলাফলে তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

এবারের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ ব্যক্তি এবং ৯৪টি সংস্থা ছিল। ট্রাম্প ছাড়াও অন্য সম্ভাব্যদের মধ্যে ছিল সুদানের ইমারজেন্সি রেসপন্স রুমস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে।

প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)। বিজয়ীরা পাচ্ছেন একটি সোনার পদক ও ডিপ্লোমা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ৪.২৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ৪.২৭ অপরাহ্ন