ঢাকা
খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা

মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3015559 জন

  • নিউজটি দেখেছেনঃ 3015559 জন
মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধান উপদেষ্টাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।


বাংলাদেশের এই পরিবর্তন গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত নিরাপত্তার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই বছরে আমাদের মধ্যে অংশীদারিত্ব অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে  যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


পাশাপাশি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে আমরা একসঙ্গে কাজ করব।’ ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করার অনুরোধ জানাই।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন