ঢাকা
খ্রিস্টাব্দ

ডাকসু ও হল সংসদ নির্বাচন: ক্যাম্পাসে নিশ্চিদ্র নিরাপত্তা, মোবাইল নিষিদ্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৩.৪৯ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৩.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1461935 জন

  • নিউজটি দেখেছেনঃ 1461935 জন
ডাকসু ও হল সংসদ নির্বাচন: ক্যাম্পাসে নিশ্চিদ্র নিরাপত্তা, মোবাইল নিষিদ্ধ

দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মোল্লা আজাদ জানান, ভোর ৬টা থেকে ডিএমপি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, 'এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কার খবর আমরা পাইনি, তবে আমরা তৎপর আছি।'

ডিএমপির সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ৮টার পর থেকে বৈধ পাসধারী ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এছাড়া, ৯ ও ১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ লাইসেন্স করা অস্ত্রও বহন করতে পারবে না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটাররা ভোটকেন্দ্রে কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল বা অন্য কোনো তরল পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি ভোট গণনা প্রদর্শন করা হবে।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী রয়েছেন। প্রায় ৪০ হাজার ভোটার ৮টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এর আগে, গত ৭ সেপ্টেম্বর রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শেষ হয়।

ভোটকেন্দ্রের তালিকাঃ

কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা।

শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হলের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্‌দীন হলের শিক্ষার্থীরা।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন নাহার হলের শিক্ষার্থীরা।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুথের সংখ্যা ৮১০টি করা হয়েছে। কর্তৃপক্ষ আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৩.৪৯ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৩.৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ