ঢাকা
খ্রিস্টাব্দ

১৮ মাসের শাসনামল

সংসদের বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ

কণ্ঠভোটে পাস- প্রতিবেদন ২ এপ্রিল
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১.৪৯ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 494466 জন

  • নিউজটি দেখেছেনঃ 494466 জন
সংসদের বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ


অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এসব অধ্যাদেশ পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে।রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ -এর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়।


সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে পরবর্তী অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উত্থাপন করতে হয়। সে অনুযায়ী গত বৃহস্পতিবার জাতীয় সংসদ-এর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে আইনমন্ত্রী এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন।


অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদের অনুমোদনের জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে।


সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ কার্যকর না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে নতুন সংসদের প্রথম অধিবেশনে সেগুলো উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অনুমোদন না হলে অধ্যাদেশগুলোর আইনি বৈধতা থাকে না।


এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরুর দিনই আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন-এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এই কমিটি বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে।


রোববার অধ্যাদেশগুলো সেই বিশেষ কমিটিতে পাঠিয়ে ২ এপ্রিল প্রতিবেদন দিতে বলা হয়েছে। ১৩৩টি অধ্যাদেশঃ


১. বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


২. জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


৩. উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


8. স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ৫. স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


৬. শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


৭. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


৮. বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


৯. জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪


১০. পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


১১. সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪


১২. জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪


১৩. বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ১৪. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


১৫. বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪


১৬. জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


১৭. বাংলাদেশ ল অফিসারস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪


১৮. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


১৯. The Excises and Salt (Amendment) Ordinance, 2025


২০. সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫


২১. International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2025


২২. বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


২৩. শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


২৪. শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


২৫. বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


২৬. বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


২৮. নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


২৯. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৩০. শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৩১. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৩২. পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৩৩. পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৩৪. সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫


৩৫. Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 ৩৬. ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫


৩৭. International Crimes (Tribunals) (Second Amendment) Ordinance, 2025


৩৮. সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৩৯. গ্রামীন ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৪০. জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৪১. রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫


৪২. সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫


৪৩. সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


88. বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৪৫. অর্থ অধ্যাদেশ, ২০২৫


৪৬. জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৪৭. জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫


৪৮. নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫


৪৯. নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫


৫০. অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৫১. Protection and Conservation of Fish (Amendment) Ordinance, 2025


৫২. আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৫৩. Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025


৫৪. সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৫৫. মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫


৫৬. ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০১৫


৫৭. জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৫৮. Code of Criminal Procedure (Second Amendment) Ordinance, 2025


৫৯. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৬০. স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ৬১. স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৬২. স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৬৩. রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ৬৪. স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ৬৫. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ৬৬. উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৬৭. নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৬৮. নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ৬৯. অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ৭०. International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025


৭১. সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৭২. Civil Courts (Amendment) Ordinance, 2025


৭৩. Representation of the People (Amendment) Ordinance, 2025


৭৪. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৭৫. কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৭৬. আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৭৭. জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫


৭৮. ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০১৫


৭৯. জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫


৮০. জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, ২০২৫


৮১. আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫


৮২. বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৮৩. মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫


৮৪. গণভোট অধ্যাদেশ, ২০২৫


৮৫. বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫


৮৬. ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫


৮৭. রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫


৮৮. স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫


৮৯. সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫


৯০. গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫


৯১. জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৯২. Representation of the People Order (Second Amendment) Ordinance, 2025


৯৩. পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫


৯৪. বৈদেশিক অনুদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৯৫. সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৯৬. দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৯৭. ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫


৯৮. বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬


৯৯. বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১০০. বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১০১. Registration (Amendment) Ordinance, 2026


১০২. মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬


১০৩. গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১০৪. আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১০৫. বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬


১০৬. বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬


১০৭. বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬


১০৮. বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬


১০৯. ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬


১১০. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬


১১১. বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১১২. ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১১৩. রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১১৪. সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১১৫. জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬


১১৬. মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬


১১৭. বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬


১১৮. Protection and Conservation of Fish (Amendment) Ordinance, 2026


১১৯. বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১২০. ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১২১. Registration (Second Amendment) Ordinance, 2026


১২২. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১২৩. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬


১২৪. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১২৫. বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১২৬. জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১২৭. তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১২৮. বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬


১২৯. কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬


১৩০. নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬


১৩১. Negotiable Instruments (Amendment) Ordinance, 2026


১৩২. Bangladesh House Building Finance Corporation (Amendment) Ordinance, 2026


১৩৩. বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১.৪৯ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১.৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ