ঢাকা
খ্রিস্টাব্দ

বেলাবতে পিকআপভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | সংবাদদাতা
নরসিংদী জেলা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2358917 জন

  • নিউজটি দেখেছেনঃ 2358917 জন
বেলাবতে পিকআপভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত


ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাবতে পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক রুবেলের (৩০) মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২ জন। শুক্রবার (২৬) সকালে উপজেলার খামারেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।



নিহত পিকআপ ভ্যান চালক রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। আহতরা হলো নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম(৩৫)। 



পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান ঢাকা- সিলেট মহাসড়কের বেলাব উপজেলার খামারের চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির চালকের মুত্যু হয়। এসময় আহত হয় আরো দুইজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ থানায় নিয়ে যায়।



ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়াচলমান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | সংবাদদাতা
নরসিংদী জেলা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন