ঢাকা
খ্রিস্টাব্দ

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ: বিসিবি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ৫.২৩ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ৫.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 309046 জন

  • নিউজটি দেখেছেনঃ 309046 জন
ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ: বিসিবি

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার আইসিসিকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কা রয়েছে। সেই কারণে সেখানে বাংলাদেশ দল পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড।


চিঠিতে বিসিবি আরও উল্লেখ করে, টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ আগ্রহী থাকলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।


এ অবস্থায় বিকল্প কোনো দেশে ম্যাচগুলো আয়োজনের সুযোগ থাকলে সে বিষয়ে বিবেচনা করার জন্য আইসিসির প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড। আজ রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে বিষয়টি নিয়ে গভীর আলোচনায় বসেন বিসিবির পরিচালকেরা। গতকাল রাতেও অনলাইনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অধিকাংশ পরিচালক তখনই কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবস্থান বদলায় বোর্ড।


বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই। ওই ঘটনার পর ভারতের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে বিসিবি।


বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে জানান, খুব শিগগিরই এ বিষয়ে বোর্ডের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ৫.২৩ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ৫.২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ