ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে সংঘবদ্ধ ২ ডাকাত গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ৬.৪১ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ৬.৪১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 291475 জন

  • নিউজটি দেখেছেনঃ 291475 জন
শিবচরে সংঘবদ্ধ ২ ডাকাত গ্রেফতার


মাদারীপুর জেলার শিবচরে গাড়িসহ গরু ডাকাতির পর সংঘবদ্ধ ডাকাত দলের ০২ আসামী গ্রেফতার এবং ০১টি ডাকাতির লুন্ঠিত গরু উদ্ধার।সোমবার (৫ জানুয়ারী) সকালে এক প্রেস বিফ্রিংয়ে মোঃ সালাহ উদ্দিন কাদের,সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল, মাদারীপুর।


জানা যায় , রবিবার অনুমান রাত ১.২০ ঘটিকার দিকে বাদী মো: ইয়াকুবসহ আরো ০৩ জন চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা বাজার হতে ইজি ফার্মস লিমিটেড এর ০৩টি ষাড় গরু নিয়ে ভাড়াকৃত ট্রাকযোগে ঢাকা যাওয়ার পথে মাদারীপুর জেলার শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি এলাকায় ১০/১২ জনের একটা সংঘবদ্ধ ডাকাতদল গরুবাহী ট্রাককে ব্যারিকেট দেয়। তখন বাদীর ট্রাক থামালে ডাকাতদল বাদীসহ গাড়ীতে থাকা লোকদের চাপাতি দিয়ে ভয় দেখিয়ে হাত-পা ও মুখ বেধে ফেলে এবং মোবাইল, গরু, গরু বহনকৃত ট্রাক নিয়ে চলে যায়। পরে শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেলের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি টিম ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্নয় করে শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশ উক্ত অভিযানে ০২ জনকে গ্রেফতার ও তাদের দেখানো স্থান হতে ডাকাতি হওয়া ০১টি গরু উদ্ধার করতে সক্ষম হয় এবং, লুন্ঠিত ট্রাক পূর্বের অভিযানে পাঁচ্চর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- মোঃ আফজাল হোসেন (৫১), পিতা- মৃত মোহাম্মদ হাওলাদার, সাং-বয়রা গজারিয়া, ইউপি-পূর্ব ডামুড্যা, থানা-ডামুড্যা, জেলা-শরিয়তপুর এবং অপরজন, মোঃ জাকির হোসেন হাওলাদার (৩৮), পিতা-মৃত মোসলেহ উদ্দিন হাওলাদার, সাং-পূর্ব চরসন্ধি, ইউপি-রুদ্রকর, থানা-পালং, জেলা-শরিয়তপুর,


সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল মোঃ সালাহ উদ্দিন কাদের বলেন, মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ৬.৪১ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ৬.৪১ অপরাহ্ন