ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই উপকূলে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন

৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ৪.১২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ৪.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2292276 জন

  • নিউজটি দেখেছেনঃ 2292276 জন
মিরসরাই উপকূলে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন


চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) মঘাদিয়া ঘাট থেকে বামনসুন্দর ঘাট পর্যন্ত তিনটি স্থানে এই অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়।


জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের অংশ হিসেবে সাহেরখালী ঘাটে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই অংশগ্রহণ করে। তিনি জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ আহরণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


তিনি আরও বলেন, আইন অমান্য করে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ৪.১২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ৪.১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ