ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসন

উঠান বৈঠকে ‘বিএনপি ও আওয়ামীলীগ’র মিলন মেলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1260 জন

  • নিউজটি দেখেছেনঃ 1260 জন
উঠান বৈঠকে ‘বিএনপি ও আওয়ামীলীগ’র মিলন মেলা
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপি প্রার্থীকে সমর্থন জানান। স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে তাঁকে সমর্থন দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের নেতা কর্মীরা জানান।

বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাবা চৌধুরী নাদিরা আক্তারের একটি নির্বাচনী উঠান বৈঠক মরহুম সুলতান খান এর বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত হোসেন খান, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চৌধুরী নাদিরা আক্তার বলেন, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ। আর আমরা বলবো সবার আগে শিবচর।

এর কারণ প্রতিটি গ্রাম উপজেলা জেলা নিয়ে বাংলাদেশ । আমরা এক ও ঐক্যবদ্ধ ভাবে চলবো। ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। আরো উপস্থিত ছিলেন তিন বারের সফল পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান , তিনি সবার উদ্দেশ্যে বলেন আমি ধানের শীষ মার্কায় ভোট দিবো আপনারা ও দিবেন। ১৮ ইউনিয়নের চেয়ারম্যান সবাই এখানে এসেছেন তারা সকলেই ধানের শীষে ভোট দিবেন।

এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল,ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, উপস্থিত ছিলেন, আবু জাফর চৌধুরী, শাহাদাত হোসেন খান, জহের গোমস্তা,আজমল হুদা খান সেলিম,বাসার সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, আব্দুল লতিফ মুন্সি, ছাত্র দলের আহ্বায়ক তুরাগ খান, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হাওলাদার মিলন, উত্তর বহেরাতলার চেয়ারম্যান জাকির হোসেন হায়দার, দক্ষিণ বহেরাতলার চেয়ারম্যান বারী উকিল, কাঁঠাল বাড়ি ইউ,পি চেয়ারম্যান সোহেল বেপারী,নিলখী ইউনিয়ন চেয়ারম্যান মিজান, উৎরাইল ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ মিয়া, পাঁচ্চর ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন হাওলাদার,মাদবরের চর ইউনিয়ন চেয়ারম্যান ফজলু মুন্সি,ও অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান এবং নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ