ঢাকা
খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যালট পেপার ভুল, নির্বাচন স্থগিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4006278 জন

  • নিউজটি দেখেছেনঃ 4006278 জন
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যালট পেপার ভুল, নির্বাচন স্থগিত
ছবি : সংগৃহীত

ব্রা‏হ্মণবাড়িয়ায় কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক থাকায় দুপুরে স্থগিত হলো চেয়ারম্যান পদে নির্বাচন। রোববার (২৮ এপ্রিল) দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, কুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী লড়াই করছেন। রোববার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পারেন ব্যালট পেপারে তার প্রতীক সিএনজিচালিত অটোরিকশার বদলে প্যাডেলচালিত ৩ চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। এ নিয়ে তার ভোটারা বিব্রত হচ্ছিলেন। দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করলে সেখান থেকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, ব্যালট পেপারে প্রতীক সমস্যা হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই বিষয় পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইউনিয়নে মোট ভোটার ৩৩ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৭৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৫৯ জন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন