ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এবং ইউএনও’র একুশে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১.০৩ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 659965 জন

  • নিউজটি দেখেছেনঃ 659965 জন
মিরসরাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এবং ইউএনও’র একুশে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন


একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “একুশ আমাদের চেতনার উৎস। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, “মহান একুশ আমাদের জাতিসত্তার ভিত্তি। ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা নতুন প্রজন্মকে ইতিহাস ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে চাই।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১.০৩ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১.০৩ অপরাহ্ন