ঢাকা
খ্রিস্টাব্দ

প্রশ্নপত্র নেই, ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা গ্রহণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4010339 জন

  • নিউজটি দেখেছেনঃ 4010339 জন
প্রশ্নপত্র নেই, ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা গ্রহণ
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জুলাই) যথাসময়ে সকল শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষার প্রশ্নপত্র হাতে পায়নি কেউ। পরীক্ষা দিতে হয়েছে ব্ল্যাকবোর্ডে লিখে রাখা প্রশ্ন দেখে। 


বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, পরীক্ষার নির্দিষ্ট সময় শুরুর পর হলের দায়িত্বরত শিক্ষক ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখতে শুরু করেন।


শিক্ষার্থীরা কিছু বুঝে উঠতে না পারায় তারা জানতে চাইলে দায়িত্বরত শিক্ষক ব্ল্যাকবোর্ডে দেখেই উত্তরপত্রে লেখার নির্দেশনা দেন।  কয়েকজন শিক্ষার্থী আরও জানান, এভাবে ব্ল্যাকবোর্ডে দেখে উত্তরপত্রে লেখায় বেশ অসুবিধা হয়েছে। 


এ ব্যাপারে দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম জানান, বৈদ্যুতিক গোলযোগ, অতি বৃষ্টিপাত ও ইন্টারনেট সমস্যার কারণে ফাইল প্রিন্ট করা সম্ভব হয়়নি। পরে কোনো উপায়় না থাকায়় ব্ল্যাকবোর্ডে লিখে পরীক্ষা নেওয়া হয়েছে।  তবে পরবর্তী পরীক্ষাগুলোতে প্রশ্নপ সরবরাহ করা হবে।


মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান জানান, ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নেয়ার কোনো নিয়ম নেই। প্রধান শিক্ষককে জিজ্ঞেস করে জানাতে পারবো কেনো তারা এমনটা করলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ