ঢাকা
খ্রিস্টাব্দ

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬২

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১.২০ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১.২০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2518565 জন

  • নিউজটি দেখেছেনঃ 2518565 জন
দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬২
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। আজ রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল।



দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে প্লেনটি বিধ্বস্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্ঘটনার সময় জেজু এয়ারের উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার কার্যক্রম চলছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগুনে উড়োজাহাজটি প্রায় ধ্বংস হয়ে গেছে। স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তা বলছেন তারা দুইজনকে উদ্ধার করেছেন। বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধারকাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।



স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে। ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন।


এদিকে, সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করছে। কিন্তু দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়।



আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার কুন্ডলী আকাশের দিকে উঠছে। দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১.২০ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১.২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ