ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৩.০৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৩.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 477434 জন

  • নিউজটি দেখেছেনঃ 477434 জন
অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা
গ্রাফিকঃ দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এসব দে‌শের নাগ‌রিক‌দের জন‌্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।শ‌নিবার (২৫ এপ্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।


বার্তায় উল্লেখ করা হয়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।


২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রে‌খে‌ছে স্টেট ডিপার্টমেন্ট।


যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন, তার তালিকা ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


১২০টি দেশ ও অঞ্চলের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম স্থানে। ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে প্রকাশিত তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে।


তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চার দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল ছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৩.০৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৩.১৩ অপরাহ্ন