ঢাকা
খ্রিস্টাব্দ

লংদু উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংবর্ধনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি)
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ৯.১৯ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ৯.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2501349 জন

  • নিউজটি দেখেছেনঃ 2501349 জন
লংদু উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংবর্ধনা

লংগদু উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে লংগদু উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবরের বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ২ঃ৩০টায় উপজেলা সদরের লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক নুরুল করিমের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শওকত আকবর, উপজেলা একাডেমিক সুপারভাইজার, লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, বায়তুশশরফ মাদ্রাসা কপ্লেক্সের সুপার মাওলানা ফুরকান আহমেদ, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিরঞ্জন চাকমা, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃপ্রাঃ) মোঃ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন ও মীর সিরজুল ইসলাম চৌধুরী ঝান্টু, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান, লংগদু, রাঙ্গামটি  পার্বত্যা জেলা।

এছাড়াও আরো বক্তব্য রাখেন মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ,  লংগদু বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম খলিল,  কালাপাকুজ্যা সেনা মৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ জমির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি)
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ৯.১৯ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ৯.১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ